Administrators

সিলেটী

সিলেটীForum → ঢাকার গান/শফিকুল ইসলাম

Public Group
  • Profile picture of said 7 months, 2 weeks ago ago:

    এই যে ঢাকা মহানগরী ঢাকা
    কত আশা আর নিরাশায় ঢাকা,
    আলো ঝলমল রাজধানী ঢাকা
    আলোর নীচেই অন্ধকারে ঢাকা ॥

    কত লোক আসে যায় এখানে
    আপন আপন ভাগ্যের অণ্বেষণে
    কেউ দুর্ভাগ্য নিয়ে ফিরে যায়
    কারো ঘুরে যায় ভাগ্যের চাকা ॥

    কেউ দ্রুত সিড়ি বেয়ে উঠছে
    আর কেউবা চাপা পড়ে মরছে,
    দিবানিশি কত খেলা জমে এখানে
    সব নিয়েই এখানে বেচে থাকা ॥

    ঢাকা যেন এক সুন্দরী নারীর মতন
    ভেতরে যার নেই সুন্দর মন,
    বড় বড় কত কথা হয় এখানে
    কাজের বেলা দেখি সব ফাকা ॥

    কত বড় মাপের বক্তারা আসেন
    সভা সেমিনার বাজিমাৎ করেন,
    মানুষের ভাগ্য বদলের কথা বলে
    নিজ ভাগ্য ফেরাতে তারা পাকা ॥

    আজকে সবাইকে বুঝতে হবে
    নিজের ভাগ্য নিজে বদলাতে হবে-
    তুলে লও হাতে কাস্তে ও হাতিয়ার
    বদলাতে আপন ভাগ্য রেখা ॥
    visit: http://www.prothom-aloblog.com/blog/sfk808

  • ভাই সিলেটী ফিরানে ঢাকার গান ? বাহ।

You need to log in or to participate in this forum topic.