কামলীওয়ালা

Nov 27, 2011 at 12:51 am in কবিতা, সাহিত্য by মিলা চৌধুরী · Leave a Comment »

কামলীওয়ালা
নাজমুল ইসলাম মকবুল

  • আমার হৃদয় আঙ্গিনাতে পূর্ণিমা চাঁদ হাসে
  • সেই হাসিতে বারে বারে তোমার ছবি ভাসে
  • ও আমার কামলীওয়ালা
  • কামলীওয়ালা
  • তোমার ওই রৌশনীতে
  • দুনিয়া মাতোয়ালা।।
  •  
  • তোমি মোদের হীরের খনি
  • তুমি মোদের নয়নমণি
  • তোমার প্রেমে মত্ত যিনি
  • সেইতো দুজাহানের ধনি।।
  •  
  • তোমার প্রেমে কুল কায়েনাত
  • জানায় দুরুদ সালাম সালাত
  • রোজ হাশরে পাইতে নাজাত
  • করি আমি এই মোনাজাত।।
  •  
  • তোমার নূরের মশাল জ্বেলে
  • জ্বালিয়ে দাওগো আমার দিলে
  • পুলসিরাতের কঠিন পুলে
  • নিয়ো আমায় আপন কোলে।।