You are browsing the archive for 2011 October.

ভেজাল খাদ্য নিয়ে কিছু কথা

Oct 30, 2011 at 4:38 pm in কলাম, জাতীয় by সবুজ সিলেট · 2 Comments »

ভেজাল খাদ্য বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা। এ কথা বলাই যায় যে, বর্তমানে দেশের কোনো খাদ্যই শতভাগ ভেজালমুক্ত নয়। ভেজাল খাদ্যের তালিকায় বিভিন্ন ফ্যাক্টরিতে কৃত্রিমভাবে তৈরি খাবারগুলোর সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক শাক-সবজি ও ফলমূলের নাম। বেশ কিছুদিন আগেই গুঁড়ো দুধে মেলামাইন এক আলোচিত ইস্যু ছিল। এখনো গুঁড়ো দুধ আমদানি পুরোপুরি বন্ধ করা হয়নি। এছাড়া অন্যসব খাবারেও ভেজাল মেশানো থেমে নেই। বিশুদ্ধ খাবারের সঙ্গে কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ কিংবা অপেক্ষাকৃত নিম্নমানের দ্রব্যাদি মিশিয়ে ভেজাল খাদ্য বাজারজাত করা হচ্ছে। ভেজাল  [read more →]

কারাগারে লাইব্রেরি স্থাপন করুন

at 4:36 pm in মানবাধিকার, সারা দেশ by নাছিবুর রহমান খান · 2 Comments »

অপরাধ করার কারণেই মানুষকে কারাগারে বন্দি করা হয়। কিন্তু এই বন্দি করার উদ্দেশ্য কী শুধু তাকে স্বজনদের কাছ থেকে আলাদা করে রাখার মধ্যেই সীমাবদ্ধ, নাকি বন্দিকে সংশোধিত হওয়ার সুযোগদান? অনেক সময় অন্যের শত্রুতার কারণে একজন ভালো মানুষকেও কারাগারে যেতে হতে হয়। বিচারে শাস্তি না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যাবে না। কারাগারের চার দেয়ালের একাকিত্বের কারণে মনে বিভিন্ন প্রশ্ন জাগে যা সবই কাল্পনিক। হতে পারে সেটা কোনো কবি-সাহিত্যিকের, কোনো বিজ্ঞানীর বা কোনো দার্শনিকের চিন্তা। বিখ্যাত ইংরেজ লেখক ও  [read more →]

ডিজিটাল ভিডিও বদলে দিচ্ছে দুনিয়া

at 4:34 pm in তথ্য প্রযুক্তি by হাবিবুর রহমান তাফাদার · Leave a Comment »

ডিজিটাল ভিডিও বদলে দিচ্ছে দুনিয়া

Digital Video সংযোগ স্থাপিত হয় Firewire (IEEE 1394) বা USB সংযোগের মাধ্যমে। Firewire হচ্ছে Apple Computer Company উদ্ভাবিত এবং USB হচ্ছে ইনটেল উদ্ভাবিত। Firewire সংযোগ প্রবাহে মোট ৬টি ও USB তে ৪টি তার থাকে। নিচে বর্তমান বিদ্যমান কিছু কম্পিউটার ইন্টারফেসের গতির তুলনা করা হলো।

এপল ডেস্কটপ বাস-.০১ এমবিপিএস, সিরিয়াল পোর্ট-.১১৫ এমবিপিএস, প্যারালাল পোর্ট-.৯২ এমবিপিএস, ইউএসবি-১.১-১২ এমবিপিএস, স্কাজি-১-৪০ এমবিপিএস, ফায়ারওয়্যার-১.০-৪০০ এমবিপিএস, ইউএসবি-২.০-৪৮০ এমবিপিএস, আলট্রা স্কাজি (স্কাজি-২)-৬৪০ এমবিপিএস, ফায়ারওয়্যার ৮০০-৮০০ এমবিপিএস, আলট্রা ওয়াইড স্কাজি (স্কাজি-৩)- ১২৮০০ এমবিপিএস, ফায়ারওয়্যার ৩২০০ ৩.২ জিবিপিএস, ইউএসবি  [read more →]

Avatar of Hanifa

by Hanifa

কুরবানির পশুর হাট

at 4:27 pm in কলাম, জাতীয় by Hanifa · Leave a Comment »

পবিত্র ঈদুল আজহা সমাগত। রাজধানীসহ সারা দেশেই শুরম্ন হয়েছে পশু হাটগুলোতে কেনাবেচা। এবার রাজধানীতে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ২১টি স্থানে পশুর হাট বসানোর আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৪টি হাটের ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)’র। বাকি হাটগুলো তদারকি করবে ঢাকা জেলা প্রশাসন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রতিবারের মতো এবারো এসব অনুমোদিত জায়গা ছাড়াও রাজধানীর বিভিন্ন রাসত্মায় স্থানীয় প্রভাবশালীরা পশুর হাট বসানোর তৎপরতা চলছে। এছাড়াও রয়েছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। আরো রয়েছে জালটাকার আতঙ্ক। বলার অপেক্ষা রাখে না, এসব খবর  [read more →]

গোপন কথাটি রবে না গোপনে

Oct 29, 2011 at 12:07 pm in কলাম, জাতীয় by হাবিবুর রহমান তাফাদার · 2 Comments »

নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশে গণমাধ্যমের জগৎ এখনও সজীব ও প্রাণবন্ত। ১৯৭১-এর রক্তরঞ্জিত মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বিজয়ের ফলে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্ত, স্বাধীন এ দেশে গণতান্ত্রিক চেতনা ও মনোভঙ্গির প্রতিষ্ঠা ও প্রসারের প্রক্রিয়ায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের বিচিত্র বাঁক বদলের মধ্যেও গণমাধ্যম বাকস্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকারকে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করার কাজে নিরত রয়েছে।

শুধু বাংলাদেশেই নয়, সব গণতান্ত্রিক রাষ্ট্রেই গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার মৌলিক মানবাধিকারের অবিচ্ছেদ্য অঙ্গ। যেসব স্বাধীনতা জাতিসংঘ সনদে অমোচনীয়  [read more →]

ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত রাজধানীর পাঁচ শতাধিক ভবন – মানুষ পরিবার-পরিজন নিয়ে বসবাস করছে।

at 12:03 pm in জাতীয়, মুল পাতা by মিলা চৌধুরী · Leave a Comment »

ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত রাজধানীর পাঁচ শতাধিক ভবনের ব্যাপারে গত প্রায় সাত বছরেও কোন সিদ্ধান্ত হয়নি, এটা খুবই পরিতাপের বিষয়। ঝুঁকিপূর্ণ অধিকাংশ ভবনে মানুষ পরিবার-পরিজন নিয়ে বসবাস করছে। কিছু ভবন ব্যবহার হচ্ছে কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে। যে কোন সময় ভবন ধসে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ২০০৪ সালে পুরান ঢাকার শাঁখারিবাজারে একটি ছয়তলা ভবন ধসে ১৯ জনের মৃত্যুর ঘটনা এখনও অনেকের স্মৃতিতে আছে নিশ্চয়ই। প্রকৃতপক্ষে ওই ঘটনার পরই টনক নড়ে সরকারের। সে বছরই আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জরিপ  [read more →]