You are browsing the archive for 2011 September.

হরতালে পুলিশের আচরণে প্রশ্ন সংসদীয় কমিটির

Sep 26, 2011 at 2:39 am in জাতীয়, মানবাধিকার by সম্পাদক · 3 Comments »

 বিএনপি ও এর শরিকদের ডাকা হরতালে মতিঝিল এলাকায় পুলিশের ‘অসংযত আচরণের’ বিষয়ে আইজিপির ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এক বিফিংয়ে কমিটির সদস্য জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, হরতালের সময় মতিঝিল এলাকায় এক ব্যক্তিকে মারধরের একটি ছবি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ছবিতে দেখা যায়, একজন পুলিশ সদস্য ওই ব্যক্তিকে বুট দিয়ে চেপে ধরেছেন।

পুলিশ কেন এই ধরনের আচরণ করেছে- আইজি’র কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।  [read more →]

কিডনি ব্যবসা : চাঞ্চল্যকর মামলায় অন্তর্ভুক্তির নির্দেশ

at 2:37 am in স্বাস্ত্য by সম্পাদক · Leave a Comment »

অবৈধ কিডনি ব্যবসা সংক্রান্ত মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব স্মৃতি রাণী ঘরামী স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। গত ২৯ অগাস্ট ধারা ৩২৬/৩০৭/৪২০ দন্ডবিধিসহ মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯ এর ১০(১) ধারায় জয়পুরহাটের কালাই থানায় ওই মামলাটি করা হয়। সিআইডি’র মহা-পুলিশ পরিদর্শক বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কিডনি ব্যবসা সংক্রান্ত মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসাবে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর এই নির্দেশনা জারি করা হয়।

জয়পুরহাট জেলায়  [read more →]

জগন্নাথের শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ — অবরোধে আটকা এমপি

at 2:34 am in জাতীয়, সারা দেশ by সম্পাদক · 1 Comment »

অবরোধে আটকা এমপি

অর্থায়ন সংক্রান্ত আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে হটিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে ছিলো। ওই সময় শিক্ষার্থীদের ঘেরাওয়ের মুখে পড়েন সরকারদলীয় সংসদ সদস্য মোসলেমউদ্দিন আহমেদ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের দাবির প্রতি সমমর্মিতা দেখিয়েছেন। অবশ্য ভাংচুরের সমালোচনা করেছেন তিনি। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক  [read more →]

বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে বৈঠকের প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী

at 2:30 am in জাতীয়, রাজনীতি, সারা দেশ by সম্পাদক · 2 Comments »

বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে বৈঠকের প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানে বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে বৈঠকে বসার প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, বিএনপি নেত্রীর এখন একটাই দাবী- তার দূর্নীতিগ্রস্থ ছেলেদের মুক্তি। সেইসংগে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং দূর্নীতি ও বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের মামলা প্রত্যাহার। তাদের আন্দোলনের উদ্দেশ্যও অভিন্ন। তাই তাদের সংগে বৈঠকে কোন সুফল পাওয়া যাবে বলে আমি মনে করি না।   গত শনিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে দেশী-বিদেশী সাংবাদিকদের সংগে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘তাহলে কি কোন  [read more →]

জবি বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত : শিক্ষামন্ত্রী

at 2:27 am in জাতীয় by সম্পাদক · 1 Comment »

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণ মেনে নিলেও ভাংচুরের সমালোচনা করেছেন তিনি।   জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এর একটি সমাধানের পথ খোঁজা হবে।

কালের সাক্ষী জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের বলে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে প্রতিষ্ঠার  [read more →]

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট নয় : আইনজীবী

at 2:26 am in রাজনীতি, সারা দেশ by সম্পাদক · 1 Comment »

 দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ সুনির্দিষ্ট নয় দাবি করে এর ভিত্তিতে অভিযোগ গঠন না করার পক্ষে ট্রাইব্যুনালে যুক্তি তুলে ধরেছেন জামায়াত নেতার আইনজীবী।জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর আইনজীব তাজুল ইসলাম বলেছেন, বায়বীয় অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠনের এ প্রক্রিয়া শুরু হয়েছে। সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট কোনো অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ আনতে পারেনি বলে দাবি করেন তিনি।

তাজুল বলেন, অনেকগুলো ঘটনার কথা বলা হলেও এগুলো কোথায়-কখন ঘটেছে, তা সুনির্দিষ্ট করা হয়নি। আর পিরোজপুরের এসব ঘটনার সঙ্গে সাঈদীর জড়িত থাকার  [read more →]