বিজয়ের মাস ডিসেম্বর
Nov 30, 2011 at 5:24 pm in ব্লগ by সোহাগ যাদু
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন আজ। জীবনের গভীরতম অভিজ্ঞতার মধ্য দিয়ে ৪০ বছর পার করা এ দেশের মানুষের কাছে এবারের ডিসেম্বর শুধু বছর-পরিক্রমায় আরও একটি মাস নয়; এবারের ডিসেম্বর নতুন ভাবনা ও চেতনা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। যুদ্ধাপরাধীর বিচার ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়া এ দুই ভাবনার মাঝে দাঁড়িয়ে এবার নতুন করে আত্মজাগরণের মাস এ ডিসেম্বর। এ মাস মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সম্মিলিত ভাবনার মাস। কারণ স্বাধীনতার পক্ষের সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে দেশ। তাই এবারের ডিসেম্বর স্বাধীনতাপ্রিয় মানুষ সত্যিকারের একটি স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার স্বপ্নে বিভোর। আজ দেশজুড়ে পালিত হবে মুক্তিযোদ্ধা দিবস।বাঙালীর জীবনে আবারও ফিরে এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসটি রাষ্ট্র পাওয়ার মাস, কষ্ট পাওয়ার মাস। বাঙালী জাতির একটি নিজস্ব রাষ্ট্র হিসেবে আত্মপরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার মাস ডিসেম্বর। পাকিসত্মান সেনাবাহিনী ও তার এ দেশীয় দোসরদের পরাসত্ম করার মাস। আবার ৩০ লাখ মানুষ হারানোর দুঃসহ কষ্টের মাস। একাত্তরে পাকিসত্মানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াকু বাঙালীর মুক্তিযুদ্ধ এ মাসে বিজয়ের সুমহান মর্যাদায় অভিষিক্ত হয়েছিল।মুক্তিযুদ্ধের অগ্নিঝরা সেসব দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যুগিয়েছিল মুক্তির লড়াইয়ের অনিঃশেষ প্রেরণা। সে সময়ের গানে গানে বিধৃত আছে লাঞ্ছিত-নিপীড়িত, মুক্তিপাগল সাড়ে সাত কোটি বাঙালীর প্রাণের উচ্ছ্বাস, ত্যাগ, লড়াই ও মুক্তির মন্ত্র। উনিশ শ’ একাত্তরে দীর্ঘ ন’টি মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালীর মৃত্যুপণ জনযুদ্ধ শেষে অর্জিত হয়েছিল প্রত্যাশিত বিজয়। লাখো শহীদের আত্মদান, বীর মুক্তিযোদ্ধাদের সাহসী অবদান, ত্যাগ এবং অসংখ্য মা-বোনের মহামূল্যবান সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নিজের স্থায়ী আসন অর্জন করে নেয় বিশ্বমানচিত্রে। তাই কৃতজ্ঞ বাঙালী জাতি এই ডিসেম্বর মাসজুড়ে স্মরণ করবে লাখো শহীদানকে। তাঁদের অপূর্ণ স্বপ্ন এবং প্রত্যাশা বাসত্মবায়নের শপথে নতুন করে উজ্জীবিত হবে।স্বাধীনতা প্রিয় বাঙালী জাতি আজ নতুন আশায় বুক বেঁধেছে, ৩০ লাখ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে অর্থপূর্ণ করে তুলতে দীর্ঘ পথচলায় দুর্নীতি-অপশাসন ও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির মতো হাজারো জঞ্জাল ভরে যাওয়া স্বপ্নের জাল ঝেড়ে পরিষ্কার করার সময় এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ামত্ম প্রত্যাশিত রায় হয়েছে। একাত্তরের বতগুলোকে সারিয়ে তোলা বা রোধ করার এখনই সময়। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে বিচারের মাধ্যমে নির্মূলে করার কাজটি সরকার সাহসের সঙ্গে সম্পন্ন করবে, এমনটি দেখতেই এখন অধির অপেÿা দেশের কোটি কোটি মানুষের।মুক্তিযোদ্ধা আর শহীদদের পরিবারগুলো রাষ্ট্রের দুয়ারে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে ঘুরছে ৪০ বছর ধরে। তারা মনে করে, শহীদদের আত্মার শামিত্মর জন্য এবং আজও যাঁরা বিভীষিকাময় স্মৃতি নিয়ে বেঁচে আছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করতেই হবে। ÿমতাসীন দল আওয়ামী লীগের প্রধান নির্বাচনী অঙ্গীকারও ছিল এসব ঘৃণ্য নরপশুদের বিচার হবে। অঙ্গীকার পূরণে অন্ধকারের সাম্প্রদায়িক ঘৃণ্য শক্তির রক্তচক্ষুকে উপেÿা করে সরকার গ্রেফতার করেছে স্বাধীনতার ঘৃণ্যশত্রু নিজামী-মুজাহিদ-সাঈদী গংকে। বিচার শুরম্ন হয়েছে সাঈদীর। গর্তে লুকিয়ে থাকা যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার ঘোষণাও দিয়েছে সরকারের হাইকমান্ড। তাই দেশের মানুষ আশায় বুক বেঁধেছে, বর্ষ-পরিক্রমায় ফিরে আসা এবারের বিজয়ের মাস ডিসেম্বরে বাঙালী জাতি সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আবারও পরাজিত করে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক শোষণমুক্ত সোনার বাংলা গড়ে তোলার নতুন লড়াই শুরু হবে।আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পÿÿর সকল শক্তি, রাজনৈতিক দলসহ নানা সংগঠন এবারও মাসজুড়ে নিয়েছে ব্যাপক কর্মসূচী।


0 responses to বিজয়ের মাস ডিসেম্বর
2 trackbacks
বিজয়ের মাস ডিসেম্বর - BanglaPress
on November 30, 2011বিজয়ের মাস ডিসেম্বর | দৈনিক সবুজ সিলেট । The Daily Sabuj Sylhet
on November 30, 2011