কর্মীদের চাঙ্গা করা ও আন্দোলন এক নয়
Nov 30, 2011 at 2:24 am in জাতীয়, রাজনীতি by হাবিবুর রহমান তাফাদার
কর্মীদের চাঙ্গা করা ও আন্দোলন এক নয়
রোডমার্চ ও বিজয় দিবসের পর সরকার পতন আন্দোলন করবে ৪ দল। খুলনামুখী রোডমার্চের শুরুতে বিভিন্ন জনসভায় খালেদা জিয়া আরো অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, দেশবিরোধী সরকারকে পালাতে দেয়া হবে না। টিপাইমুখ ইস্যুতে দৃঢ় আন্দোলন করতে আহবান জানিয়েছেন তিনি। সরকার দেশের স্বার্থ বিরোধী কাজ করছে অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগ দেয়ার জন্য আহবান জানিয়েছেন। তিনি আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে এলে সম্মানজনক পদ দেয়া হবে বলে উল্লেখ করেন। তিনি বলেছেন, দেশ বিরোধী ওই সরকারকে দেশত্যাগ বা পালিয়ে যেতে দেয়া হবে না। তারা ভেবেছে, তাদের আত্মীয় স্বজন টাকা পয়সা সব বিদেশে, সময় হলেই তারা পালিয়ে যাবে। কিন্তু সে সুযোগ তাদের দেয়া হবে না। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মাওয়া এবং দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে দুটি পদ্মাসেতু হবে। আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না। সে সেতু করার ক্ষমতা তাদের নেই। পদ্মা সেতুর টাকা তারা ভাগবাটোয়ারা করে নিয়েছে। এমনি অনেক কথাই বলেছেন খালেদা জিয়া। পদ্মা সেতুর টাকা ভাগ বাটোরায়ার কথা বলেছেন তিনি। তিনি দেশের সাবেক প্রথানমন্ত্রী। তিনি নিশ্চয় জানেন, এখন পর্যন্ত কোন দাতা সংস্থা এ সেতুর জন্য একটি টাকাও বরাদ্দ দেননি। তাই সে প্রকল্পে টাকাই নেই। সেখান থেকে টাকা ভাগ হয়ে বিদেশে গেল কোথা থেকে। এটা একটা ভুল ও অসত্য কথা। এ সরকারে আসামিদের সকলের পরিবার বিদেশে, এ কথাও ভুল ও অসত্য। এদেশে অর্থপাচার ও পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে বিগত বিএনপি সরকারের লোকজন রয়েছে , তা প্রমাণিত। আওয়ামী লীগরা তা করলে অবশ্যই তাদের বিচার হবে ভবিষ্যতে। কারণ জনগণের টাকা লুটের দায় থেকে কেউ মুক্তি পেতে পারেনা বিনাবিচারে। বর্তমানে শাসকদল দেশবিরোধী কাজ করছে, তাই আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে তিনি সবাইকে যোগ দিতে বলেছেন। ৭১ এ দেশবিরোধী কাজ করা জামায়াতকে তিনি সঙ্গে নিয়েছেন, তাদের নির্দোষ বলছেন, এটা যিনি পারেন, তার সাথে স্বাধীনতার পক্ষের লোকজন যোগ দেবেনা হয়তো। বিএনপির গত সরকারের সময় বেগম জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী এখনও নিখোঁজ। তারেক, কোকো, মামুন টাকা পাচার কারী। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে জনসভায় গ্রেনেড হামলার মামলা চলছে। ঐ জঘন্য কাজ যারা করেছে, সেই রক্ত পিপাসুদের বিচার চলছে। তবে আওয়ামী লীগের অন্যায় অত্যাচারের বিচার করাও দরকার, জুলুমবাজী সে যে দলের লোকই করুক। আওয়ামী লীগ বা বিএনপিকে দেশটা লিজ দেওয়া হয়নি। তারা যা ইচ্ছে তা করবে তা হতে দেয়া উচিত নয়। তবে রোডমার্চে গিয়ে উল্টো পাল্টা বললে আন্দোলন হবে না। দলের লোকদের চাঙ্গা করতে পারা যাবে কিন্তু গণ আন্দোলন করা কঠিন।

0 responses to কর্মীদের চাঙ্গা করা ও আন্দোলন এক নয়
2 trackbacks
কর্মীদের চাঙ্গা করা ও আন্দোলন এক নয় - BanglaPress
on November 30, 2011কর্মীদের চাঙ্গা করা ও আন্দোলন এক নয় | দৈনিক সবুজ সিলেট । The Daily Sabuj Sylhet
on November 30, 2011